1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মাদারীপুরে গাড়ির চাকার মধ্যে সাত লক্ষ টাকার গাজা,পিকআপসহ গ্রেফতার-২

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

মাদারীপুরে গাড়ির চাকার মধ্যে সাত লক্ষ টাকার গাজা,পিকআপসহ গ্রেফতার-২

মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর থেকে।

র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গাড়ির চাকার মধ্যে বিশেষ কায়দায় প্রায় ২৫কেজি গাজা ও পিকআপসহ ২জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করা করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব, মাদারীপুর সদর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে সদর থানাধীন খাগদী বাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদক বোঝাই পিকআপ নিয়ে ঢাকা থেকে বরিশাল শহরের দিকে যাচ্ছে।

এ সময় র‌্যাব-৮ মস্তফাপুর বাস স্ট্যান্ডের মেসার্স মাদারীপুর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে গাড়ির চাকার মধ্য থেকে ২৫কেজি গাজা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য প্রায় সাত লাখ ৩৫ত্রিশ হাজার টাকা।

এ সময় পিকআপসহ মোঃ আবু জাফর (২২), পিতা-আব্দুস সালাম শিকদার ও মোঃ ছাইম জমাদ্দার (১৮), পিতা-খলিল জমাদ্দােকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীরা উভয় পটুয়াখালী জেলার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com