1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশব্যাপী বিশেষ অ/ভি/যা/নে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটার গান, ৩৮টি এলজি গান, ১৯টি রিভলবার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দুটি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান ও একটি পেনগান।

এছাড়া পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য অবৈধ মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com