1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২৬|

মাদারীপুরে প্রায় পৌনে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি

আগামীকাল ১৫ মার্চ দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে মাদারীপুর জেলায় মোট ১৫০০টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৯৮৬ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮২১ জন শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। এ বিষয়ে মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমু জানান, এ বছর জেলার ৪টি উপজেলা ও ২ টি পৌরসভায় মোট ১৫০০ টি কেন্দ্র পরিচালনা করে ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য  মোট ৩ হাজার জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ সভায় মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমুর সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com