1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অন্যশন কর্মসূচি পালন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অন্যশন কর্মসূচি পালন

মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর থেকে।

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অন্যশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালযের সামনে এ অন্যশন কর্মসূচি পালন করা হয়।

অন্যশন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমারা ইউনাইটেড ও ডনোভান সরকারী বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করলে লটারীতে বিজয়ী হলেও স্কুল কর্তৃপক্ষ ভর্তির জন্য আমাদেরকে ফোন দিয়ে পূর্বের স্কুলের ছারপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন। আমরা তাদের কথা মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে স্ব-শরীরে স্কুলে উপস্থিত হয়ে ভর্তির ফি দিয়ে ভর্তি সম্পূর্ন করে আসি।

পরবর্তীতে ভর্তি কনফার্ম করার ৩ দিন পরে আমাদেরকে ফোনের মাধ্যমে জানানো হয় স্কুলে যাওয়ার জন্য। আমরা আমাদের অভিভাবকদের নিয়ে স্কুলে গেলে, তারা জানায় আপনাদের সন্তানদের ভর্তি বাতিল করা হয়েছে। আমরা কারন জানতে চাইলে তারা বলেন,বাচ্চাদের বয়স কম বা বেশির কারনে আপনাদের সন্তানদের ভর্তি বাতিল করা হয়েছে।

অনলাইনে আবেদন করার সময় আমরা সন্তানদের জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দিয়ে আবেদন ফরম পুরন করেছি, যদি বয়সের করনে বাতিল হয় তাহলে অনলাইন লটারিতে কি ভাবে উত্তীর্ন করা হইল? এতে আমাদের সন্তানদের মানসিক ভাবে ভেঙ্গে পড়াসহ পড়াশোনার উপর অনিহা চলে আসে,,যা তাদের ভবিষ্যতের জন্য বিপর্যয় নেমে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com