
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপেজলা শ্রমিক দলের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোঃ সেলিম মুন্সী সভাপতি ও হোসাইন মাহমুদ জয়কে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়। বুধবার ( ১২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পেডে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি , সাধারন সম্পাদক আকতার হোসেন খান ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ও সহ-সভাপতি মোঃ চান মিয়া হাওলাদারের যৌথ স্বাক্ষরে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত সদর উপজেলা কমিটি সভাপতি মোঃ সেলিম মুন্সী ও সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ জয় জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার এবং চানমিয়া হাওলাদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।