1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মায়ামি শহরের চাবি মেসির হাতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

ফুটবলবিশ্বে ইন্টার মায়ামিকে নতুন পরিচয় এনে দিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটিকে যেমন নতুন উচ্চতায় নিয়ে গেছেন, তেমনি মায়ামি শহরের প্রতি নানা সময় ভালোবাসার কথাও বলেছেন এ আর্জেন্টাইন মহাতারকা।

এবার সেই শহরও তাদের মহানায়ককে রাঙাল বিশেষ উপহারে। বুধবার মেসির হাতে তুলে দেয়া হলো মায়ামি শহরের প্রতীকী চাবি। যুক্তরাষ্ট্রের এক বিজনেস ফোরামে মেসিকে এ সম্মাননা জানানো হয়।

মায়ামির ব্যবসায়িক সম্মেলনের প্রথম দিনের শেষ বক্তা ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। সেখানে তার আগে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ সাক্ষাৎকার নেন মেসির। আলাপচারিতার শেষে মেসিকে শহরের আনুষ্ঠানিক ‘কি’ অথবা প্রতীকী চাবি তুলে দেন তিনি। কর্পোরেট অতিথিদের ঠাসা মিলনায়তনে বিপুল করতালিতে অভিবাদন জানানো হয় রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসিকে।

তার কাছে জানতে চাওয়া হয়, ফুটবলে তিনি কী দিয়ে যাচ্ছেন। স্প্যানিশে মেসি বলেন, ‘এটি নিয়ে আমি এখনও চিন্তা করিনি। একটা সময় তো অবসর নেবই।

ক্যারিয়ারে যা করেছি, পেশাগত জীবনে যা অর্জন করেছি, তখনই সেসব আরও বেশি উপলব্ধি করতে পারব। তবে এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।’

নিজ হাতে মেয়র সুয়ারেজ মেসিকে চাবি দিয়ে বলেন, ‘আমাদের এ মহান শহর, দেশ ও বিশ্বফুটবলের জন্য আপনি যা করেছেন, এ চাবি আপনাকে দেয়ার ইচ্ছা আমার ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ।

ইন্টার মায়ামির স্বত্বাধিকারীদের একজন হোর্হে মাস যোগ করে বলেন, ‘আমাদের ইন্টার মায়ামি অধিনায়ক, আমাদের ১০ নম্বরের জন্য কিছু বলার ছিল।

এ শহরের পক্ষ থেকে এটি ছোট্ট একটি উপহার, যেখানে আমাদের হৃদয় মিশে আছে। শুধু আপনাকেই নয়, আপনার স্ত্রী আন্তোনেল্লা, আপনার চমৎকার পরিবারকেও স্বাগত জানাচ্ছি, যাতে আপনারা এখানে সবসময় নিজের বাড়ির মতোই মনে করতে পারেন।

বিশেষ সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘ধন্যবাদ, এটি পেয়ে নিজেকে খুব সম্মানিত মনে করছি। এটি খুবই সত্য যে, আমরা এখানে অনেক ভালোবাস অনুভব করি। এ শহরে থাকতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ এবং খুব খুশি। আবারও ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com