1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৩২|

যানজট নিরসন কল্পে মত বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার আমতলী থানার উদ্যোগে যানজট নিরসন কল্পে রবিবার সকাল সাড়ে ১০ আমতলী থানা হল রুমে বাস চালক, ট্রাক চালক, মাহেন্দ্রা চালক, মটর সাইকেল চালক, সিএনজি চালক, অটো রিক্সা চালকদের নিয়ে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল। আমতলী থানা অফিসার ইন চার্জ মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মাসুদ ,ওসি (তদন্ত )আমির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো: বদরুদ্দোজা তালুকদার , র্কোট ইন্সপেক্টর মো: বশির উদ্দিন,আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি মো: সোহাগ মিয়া, থ্রী হুইলার সমিতির সাধারণ সম্পাদক মন্জুরুল কবীর, সাবেক কাউন্সিলর হোসেন সিদ্দিক রেজওয়ান, সাংবাদিক মো: মনিরুল ইসলাম, সাইদ খোকন, মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম, আবুল কালাম মুন্সি, সিএনজি চালক মো: নজরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার আমতলী চৌরাস্তা ও বটতলা বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকান মালিকদের পণ্য রাস্তায় না রাখার ব্যাপারে সচেতন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com