1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

রাজনীতি কোন দলীয় বন্দোবস্তো নয় —- ভিপি নূর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রাজনীতি কোন দলীয় বন্দোবস্তো নয়
—- ভিপি নূর
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বাংলাদেশের ৫০ বছরের রাজনীতিতে প্রায় ৩৩ বছর পরিবার তন্ত্রের রাজনীতি চলছিল। বাংলাদেশের সরকার ব্যবস্থা রাজতন্ত্র নয় যে, রাজার ছেলে রাজা হবে। গন-অধিকার পরিষদের গন-জোয়ার সৃষ্টি হয়েছে। এটি একটি নিবন্ধিত রাজনৈতিক দল।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গন-অধিকার পরিষদ আয়োজিত এক গন-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গন-অধিকার পরিষদ কেন্দীয় কমিটির সভাপতি নুরুল হক নূর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গন-অধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেবে। গন-অধিকার পরিষদ গন মানুষের একটি রাজনৈতিক দল। সাধারন মানুষের ভাগ্যে উন্নয়নে রাজনীতি করে এ সংগঠনটি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গন-অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ফাতিমা তাসনিন, গন-অধিকার পরিষদের কেন্দীয় নেতা মো.রবিউল হাসান, এছাড়া পটুয়াখালী, মহিপুর,রাংগাবালী থেকে আগত গন-অধিকার পরিষদ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মো.জাবের মাহমুদ, সৈয়দ রাশেল নূর, সিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন, খলিলুর রহমান মোল্লা, কাওসার মল্লিক, তানভীর আহম্মেদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।

পরে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।

এর আগে গত ২৯ ও ৩০ অক্টোবর তার নিজ এলাকা পটুয়াখালী-৩ আসনের গলাচিপায় ও দশমিনা উপজেলায় সফর শেষে কলাপাড়ায় এক জনসভায় অংশ নেন। পরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
##
ছগির হোসেন
কলাপাড়া

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com