1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৪২|

সংস্কারের ১৪৭টি সুপারিশের সঙ্গে একমত খেলাফত মজলিস

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদল। আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলেজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদল। আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে বিভিন্ন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪৭টির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ ছাড়া ১৫টি সুপারিশের সঙ্গে দ্বিমত এবং ৪টি সুপারিশের সঙ্গে আংশিক একমত পোষণ করেছে দলটি।আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে খেলাফত মজলিসের এই অবস্থানের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।আজ সকাল ১০টা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করে খেলাফত মজলিসের তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসূফ আশরাফ, মহাসচিব জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের সুপারিশের বিরোধিতার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কোনো স্থান থাকতে পারবে না। এ প্রসঙ্গে আগের অবস্থায় ফিরে যেতে হবে।জালালুদ্দীন আহমদ বলেন, ঐকমত্য কমিশন তাঁদের জানিয়েছে, বহুত্ববাদ বলতে বহু সংস্কৃতি ও জনগোষ্ঠীর সংযুক্তি বোঝানো হয়েছে। তখন তাঁরা বলেন, বহুত্ববাদ শব্দটি একত্ববাদের বিপরীত। তাই বহু সংস্কৃতির প্রসঙ্গ রাখতে হলে অন্য কোনো শব্দের মাধ্যমে তার স্থান দিতে হবে।আলোচনায় দেশকে চারটি প্রদেশে বিভক্তির সুপারিশের সঙ্গে দ্বিমতের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক আয়তন খুবই ছোট। যোগাযোগব্যবস্থাও বেশি দূরত্বের নয়। কাজেই এমন সুপারিশ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক ব্যয় বাড়বে।স্থানীয় সরকার কাঠামোয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্বাচনের পদ্ধতি নিয়ে জালালুদ্দীন আহমদ বলেন, সুপারিশে ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা এই সুপারিশের সঙ্গে দ্বিমত জানিয়েছেন। তাঁরা মনে করেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে তাতে জনগণের মতামত উপেক্ষিত হবে। বিপরীতে এমন পদ্ধতিতে অনৈতিক অর্থের কারসাজি ও প্রভাববলয়ে চেয়ারম্যানরা নির্বাচিত হবেন। কাজেই সরাসরি জনগণের ভোটাধিকার প্রয়োগের বিষয়কে গুরুত্ব দিতে হবে।বৈঠকের সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com