
মোল্লাহাট হাইওয়ে থানা ও খুলনা রিজিয়ন খুলনা হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়কে আইন-শৃঙ্খলা বিধান ও দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।
মোঃ জুয়েল খাঁন খুলনা থেকে।
মোল্লাহাট হাইওয়ে থানা ও খুলনা রিজিয়ন খুলনা হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়কে আইন-শৃঙ্খলা বিধান ও দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন খুলনা রিজিয়নের মোঃ জাকারিয়া, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন, খুলনা। আরো বক্তব্য রাখেন মাদ্রাসা ঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চাঁন এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মালিক সমিতি এবং থ্রি হুইলারের মালিকগণ আরো উপস্থিত ছিলেন মোল্লারহাট মাদ্রাসা ঘাট হাইওয়ে থানার এসআই আসাদ সহ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এসপি জাকারিয়া তার বক্তব্যে বলেন হাইওয়ে রোডে কোন প্রকারের থ্রি হুইলার চালানো যাবে না অনেক সময় থ্রি হুইলারের কারণে দুর্ঘটনা ঘটে থাকে এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং তিনি আরো বলেন ওভার স্পিড ওভারটেক আমাদের অনেক ড্রাইভার আইন নামে নেই গাড়ি চালায় সেই ক্ষেত্রে পুলিশের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে ওভার স্পিড এর কারণে কোন প্রকারের এক্সিডেন্ট না ঘটে এবং যে সকল এলাকায় হাইওয়ে রাস্তার পাশে বিভিন্ন ধরনের বাজার দোকানপাট রয়েছে সেদিকেও পুলিশের নজরদারি রাখতে হবে অনেক সময় রাস্তার পাশে একটি দোকানের কারণেও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ কারণেই রাস্তার পাশে থাকা দোকানপাট গুলি যাতে মহাসড়কের এরিয়ার মধ্যে হবে তিনি আরো বলেন এ ব্যাপারে সকল থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনিও নির্দেশনা মেনে চলবেন। তিনি আরো বলেন বিভিন্ন সময়ে দুর্ঘটনা এড়াতে পুলিশের টহল বাড়াতে হবে। ওসি নুরুজ্জামান চাঁন তার বক্তব্য বলেন মহাসড়ক গুলিতে নিয়মিত পুলিশ ডিউটি করে থাকে এবং বিভিন্ন এক্সিডেন্ট এর খবর পেলে খুব দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় শুধুই তাই নয় রাস্তায় বিভিন্ন থ্রি হুইলারের মালিকগণ কেও তিনি নির্দেশনা মূলক কথা বলেন তিনি তার বক্তব্যে আরও বলেন আপনারা যারা থ্রি হুইলার চালান তারা বাংলাদেশ সরকারের আইন মেনে থ্রি হুইলার চালাবেন হাইওয়ে রোডে উঠবেন না হাইওয়ে সড়কে উঠলে এক্সিডেন্টের হার বেড়ে যেতে পারে একটি ঘটনার কারণে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হতে পারে।