1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:২৫|

স্কাউটসের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে বরিশালে সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বাংলাদেশ স্কাউটস আমতলী উপজেলা কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এক সভা বুধবার বিকেল ০৫ টায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী উপজেলা স্কাউস্টস’র সভাপতি মো: রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও লিডার ট্রেনার আ: ওহাব, আমতলী মাধমিক শিক্ষা অফিসার মে: ওলি আহাদ , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, বরগুনা জেলা স্কাউটস সম্পাদক আবু জাফর, পাথরঘাটা উপজেলা স্কাউট সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ( সেলিম ভূইয়া ) বরগুনা জেলা শাখার সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, বরগুনা জেলা স্কাউটস এর সহ-সভাপতি শহীদূল ইসলাম. বরগুনা সদর উপজেলা স্কাউটস সম্পাদক আবু সায়েম আজাদ, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি ( সেলিম ভ’ইয়া ) অঅমতলী উপজেলা শাখার সদস্য সচিব মো: রেজাউল করিম প্রমুখ।

সভায় প্রতিবেদন পাঠ করেন আমতলী উপজেলা স্কাউট সম্পাদক মোয়জ্জেম হোসেন ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,”আমতলী উপজেলার স্কাউটের সকল প্রকার কর্মকান্ডকে বেগবান করতে হবে । আমতলী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দল গঠন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com