1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৩|

স্বাস্থ্য প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসক ডা. জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে তারা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি ও ভুক্তভোগী খোকন হাওলাদার প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com