1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সৎ মা ও দাদীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

সুনিল সরকার পটুয়াখোলি//

পটুয়াখালীতে সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আলআমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পলাতক রয়েছে ওই যুবক। সে ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে আলআমিন তার নিজ বাড়ি থেকে নিখোজ হয়। পরে তাকে ৩ থেকে ৪ দিন আগে খুজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আলআমিনকে পাবনা মানসিক হাসপাতারে প্রেরনের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায়। আর তার পিতার কাজের উদ্দেশ্যে অন্যত্র যায়। এ সুযোগে আলআমিন তার সৎ মা ও দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে

মোঃ আনোয়ার জাহিদ, পটুয়াখালী পুলিশ সুপার ।বলেন, লাশ ময়নাতদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আলআমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com