1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৮|

আওয়ামী লীগ চেয়েছিল ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করে দিতে: রহমাতুল্লাহ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, বরিশাল//

ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করে দিতে চেয়েছিল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে ধর্মীয় শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং আলেম-ওলামাদের মর্যাদা বৃদ্ধি নিশ্চিত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠি বায়তুল কুরআন নূরানী ও হাফেজি মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল ভ্রমণ গাইড

প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ বলেন, ধর্মীয় শিক্ষা একটি জাতির নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ গঠনের ভিত্তি। কিন্তু বিগত সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিমালার মাধ্যমে এই শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হয়েছে।

বিএনপি ক্ষমতায় থাকলে ধর্মীয় শিক্ষার প্রসার ও আধুনিকায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানো হবে। আলেম-ওলামাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় আন্তরিক।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড. এস এম রফিকুল ইসলাম। এছাড়াও মালয়েশিয়া যুবদলের আহবায়ক বাদল কারার, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গণী, সদর উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আবু হানিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com