1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধাদেয়ার প্রতিবাদে পটুয়াখালী মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সুনিল সরকার,পটুয়াখালী//

পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান, মোঃ সিরাজুল আলম মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা। তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com