1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৭:১০|

আসিফের মাদক মামলায় রায় ৯ মার্চ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

কণ্ঠশিল্পী আসিফ আকবরের মাদক আইনের মামলায় রায়ের দিন আগামি ৯ মার্চ ঠিক করেছেন আদালত। ‎মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে গতকাল মঙ্গলবার ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায়ের দিন ঠিক করেন।

‎‎এদিন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন সাক্ষ্য দেন। এরপর আসামির আত্মপক্ষ শুনানি এবং যুক্তিতর্কের শুনানি হয়।

‎‎রাষ্ট্রপক্ষে আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, এদিন মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর আত্মপক্ষ শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। ‎মামলাটিতে ৯ জন সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

‎মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন দিনগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।

‎২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার। ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন। ‎

২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। ‎প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, অভিযোগ প্রমাণিত হলে আসিফের সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com