1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৪৪|

এক মুখে দুই কথা চিত্রনায়িকা শিমলার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা।

এমনকি মনোনয়ন ফরমও তিনি কিনেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীকে দেখা যায় সদ্য অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে বিএনপির প্রচার-প্রচারণায়।

তারপরই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন তিনি। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। এ বিষয়ে প্রশ্ন রাখলে গণমাধ্যমকে শিমলা বলেন, ‘নয়-ছয় কথা বলবেন না!’

তার ভাষ্য, ‘আমি যেকোনো দল থেকেই নমিনেশন (মনোনয়ন) নিতে পারি; সেটা জামায়াতে ইসলামী থেকেও নিতে পারি, আবার স্বতন্ত্র থেকেও নিতে পারি। কিন্তু ভোট চেয়েছি কার জন্য? ধানের শীষের জন্য, তাই এটাকে ফোকাস করেন।’

১৯৯৯ সালে মুক্তি পায় নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ‘ম্যাডাম ফুলি’। আর এই অভিষেক সিনেমার সুবাধেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শিমলা।

অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলাম “ম্যাডাম ফুলি”র জন্য। এখন বলবেন তেল দেওয়ার জন্য বলছি! আমি যাকে মা মনে করি, তার (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া) হাত থেকে পুরস্কার নিই, তার অনেক বড় একজন ফ্যান। তাই ভোট চেয়েছি ধানের শীষের জন্য। মনোনয়ন আমি যেকোনো দল থেকেই চাইতে পারি, এটা ব্যক্তিগত ব্যাপার।’

গত ৯ ফেব্রুয়ারি দুপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা করেন একঝাঁক তারকা। সেখানে শিমলাকে দেখে বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা, যেহেতু তিনি একসময় নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন।

সেই সময় একাধিক গণমাধ্যমে এই অভিনেত্রী নিজেকে আওয়ামী পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর শোনাতে পারে, তবুও বলছি- এটা সত্যি।

স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। কিছুদিন আগে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয়েছিল, সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে এবং তিনি আমাকে মনোনয়ন দেবেন।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com