
মাসুদ আহমেদ//
বরিশাল জেলার উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন এর নের্তৃত্বে মা-ইলিশ রক্ষা অভিযানে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।
১১ অক্টোবর সন্ধ্যা নদীতে দিনব্যাপী মৎস্য অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্যানন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,অফিস সহকারী শৈলেন ঘরামী ক্ষেত্র সহকারী বিকাশ বাবু,উজিরপুর মডেল থানার এএসআই মোঃ ফাহাদ।
এদিকে একের পর এক মৎস্য নিধন অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলায় উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।