1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:০৫|

কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির সমাবেশ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির সমাবেশ।।

ছগির হোসেন কলাপাড়া থেকে ।।

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার উদ্যেগে গনতন্র অভিযাত্রা সংবলিত একটি ব্যানার সামনে রেখে এক সমাবেশ করেছে।

শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বর্ধিত ভ্যাট প্রত্যাহার, নিত্যপন্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু, জুলাই-আগষ্ট হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা সহ স্থানীয় খাল,বিল জলাশয়, স্লুইসগেট দখলমুক্ত ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবীতে এ সমাবেশ করা হয়।

বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোতালেব মোল্লা, পটুয়াখালী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি,এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নয়নাভিরাম গাইন। এ সময় শিক্ষক আতাজুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com