1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০৩|

কলাপাড়ায় জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাত পরিবারের মানববন্ধন।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

কলাপাড়ায় জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাত পরিবারের মানববন্ধন।।

মোঃ ছবির হোসেন কলাপাড়া (পটুয়াখালী) থেকে ।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু নুরজাহান বেগমের বিরুদ্ধে জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে সাত পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ-শিশুরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এসময় ভুক্তভোগীদের কান্নাকন্ঠে কথা বলতে দেখা গেছে। এ সময় বক্তব্য রাখেন নাসির ফকির, আবুল কাসেম সরদার, মোসা. সাবিনা, সালমা, কাওছার ফকির।

বক্তারা বলেন, এই মামলাবাজ ভূমিদস্যু নুরজাহান আমাদের রেকর্ডীয় জমি দখল করে ঘর নির্মাণ করেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমরা নুরজাহান বেগমের নির্যাতনের হাত থেকে মুক্তি চাই। মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। আমরা বাঁচতে চাই। নাসির ফকির বলেন, তাকে ১১টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কাসেম সরদার বলেন, ‘মুই খালি স্ট্যাম্পে সই দিয়া কিছু টাকা নিছিলাম। এহন ওই স্ট্যাম্প দিয়া দলিল বানাইয়া মিথ্যা মামলা কইর‌্যা হাজত খাডাইছে। এহন আবার চাদাবাজির মামলা দেছে। জমিজমা দহল করছে। এ বিষয়ে অভিযুক্ত নুরজাহান বেগম সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com