1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৫০|

কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে ধান চাষের উপযোগী উন্নত মানের বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com