
বিনোদন ডেস্ক//
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি নানা পাটেকারের পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানান। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
শোকবার্তায় মোদি বলেন, নানা পাটেকারের মতো তীব্র অভিনয়শক্তি, স্বতন্ত্রতা ও অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরেছেন এবং এমন সব চরিত্র উপহার দিয়েছেন, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
নানা পাটেকারের স্পষ্টবাদিতারও প্রশংসা করেন মোদি। তিনি বলেন, নিজের বিশ্বাস ও মতামত প্রকাশ করতে কখনো দ্বিধা করতেন না এই অভিনেতা। তার খোলামেলা ও সরাসরি বক্তব্যের জন্যও তিনি মানুষের কাছে প্রশংসিত ছিলেন।
মোদি আরও বলেন, হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকারের অবদান ছিল অপরিসীম। তার মৃত্যু চলচ্চিত্রজগতে গভীর শূন্যতা তৈরি করেছে।
শোকবার্তার শেষে নানা পাটেকারের পরিবার, বন্ধু ও অগণিত ভক্তের প্রতি সমবেদনা জানিয়ে মোদি লেখেন, ‘ওম শান্তি।’