1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:২৬|

নির্বাচনের তফসিল ঘোষণা ববি ছাত্রদলের; ভোট গ্রহণ ৫ ডিসেম্বর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কাউন্সিল-২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন এবং নির্বাচন কমিশনার এনামুল হক এনাম ও সাইফুল আলম বাদশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল ও নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়। ভোট শেষে তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করা হবে।

৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ৩০০ টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে আগ্রহীরা। ৪ ডিসেম্বর বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ববি ছাত্রদলের নির্বাচনে কঠোর আচরণবিধি। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নির্বাচনে শুধুমাত্র নিয়মিত মাস্টার্স শিক্ষার্থীরা সভাপতি পদে লড়তে পারবেন।

ব্যানার-ফেস্টুন, শো-ডাউন, গণমাধ্যমে কথা বলা ও ব্যক্তিগত প্রচারণা নিষিদ্ধ। কোনো প্যানেল নয়, সবাইকে এককভাবে নির্বাচন করতে হবে। প্রার্থী তালিকায় থাকবে কড়াকড়ি।

২০১৮-১৯ সেশন বা পরবর্তী নিয়মিত শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন। সভাপতি হতে পারবেন শুধু নিয়মিত মাস্টার্স শিক্ষার্থী। সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে লড়তে পারবেন ভোটার যোগ্যরা।

মাস্টার্স ফাইনাল দেয়া কেউ প্রার্থী হতে পারবেন না। ৫% এর কম ভোট পেলে ভবিষ্যতে পদ মিলবে না। সরাসরি ভোটে মেধাভিত্তিক নেতৃত্ব নির্বাচিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ১৩ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com