1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:১৩|

বরিশালের পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের ইন্দুরকানীতে মাটি কাটার সময় রোজারত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ শেখ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের গার্লস স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার আলী শেখের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

জানা গেছে, হানিফ শেখসহ ৮-১০ জন শ্রমিক মাটি কাটার জন্য দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী এলাকায় একটি গার্লস স্কুলের পাশে পুকুরে কাজ করছিলেন।

কিছু সময় পর যারা রোজা রাখেননি, তারা সকালের খাবার খেতে যান। তবে হানিফ শেখ রোজা রাখার কারণে খাবার খেতে না গিয়ে পুকুরে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত মোটর চালু করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় গ্রাম পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, ‘হানিফ শেখ মাটি কাটার সময় পানি সেচ দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রোজারত অবস্থায় ছিলেন।’

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, ‘নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com