1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:২৬|

দ্রুত নিয়োগ করা হবে এক লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’

তিনি বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না, তা মনিটরিং করা হবে।’

প্রত্যেক চিকিৎসককে নিজ কার্যালয়ে নিয়মিত রোগী দেখার নির্দেশ দিয়ে এম এ মুহিত বলেন, ‘প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের মনে করতে হবে।

যেখানে অন্যায় দেখবেন, সেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন। এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন এম এ মুহিত।’

এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিভিল সার্জন নুরুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com