
সুনিল সরকার,পটুয়াখালী//
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাত আমীর নাজমুল আহসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, নিরাপত্তা প্রদান এবং তাদের সঠিক বিকাশ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।