1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:৫১|

পটুয়াখালী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরুপ ইলিশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরুপ ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। দীর্ঘ ৫৮ দিন পর ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া অনেকেই ফিরেছেন কাংখিত মাছ নিয়ে। এতে উচ্ছসিত জেলেরা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো ফিরেনি তীরে। আবহাওয়া অনুকুলে থাকলে এসব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়ার আশা করছে মৎস্য বিভাগ।
এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলের ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠ হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com