1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালী ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিলো৷

তবে অন্তবর্তী সরকারের সময় কিছু সংকটের কারনে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

আমরা আশা করছি খুব শ্রীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্রগ্রাম বন্দরে প্রচন্ড ব্যবস্থা এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে৷

একমাত্র নিরাপদ বন্দর পায়রা৷ ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর।

এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে৷ বুধবার দুপুরের পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে তিনি এসব কথা বলেন৷ এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় মিলিত জন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদার সহ বন্দরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com