1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে আ/ট/কা লঞ্চ, উদ্ধারে গিয়ে নৌকাডুবি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে হিজলা থেকে রওনা দেওয়া লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। সেই লঞ্চ থেকে নেতাদের উদ্ধার করতে গিয়ে ডুবে গেছে আরেক নৌকা।

সোমবার বেলা ১০টার দিকে মেঘনার শাখা নদী হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ রুটের অভিযান-৫ লঞ্চে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরিশাল যাওয়ার কথা ছিল। লঞ্চটি উপজেলার দুইটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের উদ্দেশ্যে আসে। ঘাটের কাছাকাছি পৌঁছে চরে আটকে যায়।

তিনি বলেন, “একটি ইঞ্জিনচালিত নৌকা নেতাদের লঞ্চ থেকে আনতে যায়। বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি। পরে স্পিডবোটে বরিশাল নগরীতে এসে তারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিয়েছেন”।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল বলেন, “ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। নৌকাটিতে পানি উঠে ডুবে গেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি”।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com