1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশাল জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে।

এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফলাফল প্রকাশকালে তিনি জানান, যাবতীয় নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ ও খাতার মানসম্মত মূল্যায়নের মধ্য দিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন বহন করে।

শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে সর্বমোট ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। ফলাফলে দেখা যায়, মোট পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, বিগত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী।

সেই তুলনায় এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

সংশ্লিষ্ট শিক্ষাবিদদের মতে, পরীক্ষার খাতায় যথাযথ মূল্যায়ন ও নিয়মিত পড়াশোনায় শিক্ষার্থীদের ঘাটতির কারণে ফলাফলে এমন প্রভাব পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com