1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সুনিল সরকার পটুয়াখালী//

বুধবার সকালে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ তারেক হাওলাদার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক মোঃ দেওয়ান রাজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি ছিলেন জেল সুপার মোহাম্মদ আতিক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপু সরোয়ার।

জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন শেষে বেলুন ফেস্টুন উড়িযে উদ্বোধনী অনুষ্ঠান শেষে। একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন ফায়ার সার্ভিস কর্মীরা সাহসিকতার সাথে যে কোন সংকটে উদ্ধার কার্য পরিচালনা করেন তাদেরকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
তাদের কাজে সহযোগিতা সকলের জন্য কাম্য। অগ্নিযোদ্ধাদের একটাই পথ নিরাপদে রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যে এবছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com