1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:২৯|

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি//

 

শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীতে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে।

 

বৃহস্পতিবার (১’লা মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ। ব্যানার-ফেস্টুন ও শ্রমিক অধিকারসংবলিত নানা স্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটি। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবহ হয় না।’

 

উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পটুয়াখালী ও সভাপতি আবু হাসনাত মোঃ আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, প্রশাসক পটুয়াখালী পৌরসভা জুয়েল রানা, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল মোহাম্মদ সেলিম মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান,সদর থানার ওসি: ইমতিয়াজ আহমেদ, শ্রমিক দল সভাপতি জায়েদুর রহমান খান বাবু, যুব অধিকার পরিষদের জেলার সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ।

 

বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকেরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ ধর্মঘটে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী জনগণ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com