1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৬|

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ভ্রাম্ম্যমান প্রতিনিদিঃ

বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মেহেদী হাসান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মল্লিক মার্কেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসান বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে।বাকেরগঞ্জ থানার এসআই আজাদ জানান, নিজের মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে আমতলী যাচ্ছিলেন মেহেদী। তিনি বাকেরগঞ্জের মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।এসআই আজাদ বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com