1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারন দাবিতে বিক্ষোভ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

“করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মৎস্যজীবীরা
অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, মিজানুর রহমান ও বিভিন্ন এলাকার জেলেরা প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ট্রোলিং বোর্ড বন্ধ সহ কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণ দাবি করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com