1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৪|

স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর মাইকিং

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

সিরাজগঞ্জের কামারখন্দে রফিকুল ইসলাম নামে এক ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার ইজিবাইক ও সর্বস্ব ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে জেলা শহরের চায়না বাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের মৃত নূর হোসেন আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইজিবাইক নিয়ে কাজে বের হওয়ার পর থেকে রফিকুল নিখোঁজ ছিলেন।

সারারাত বাড়ি না ফেরায় শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করে কামারখন্দ থানায় অভিযোগ জানায় তার পরিবার। স্বামীকে খুঁজে পেতে স্ত্রী পাপিয়া খাতুন ব্যাকুল হয়ে দেবরকে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিংও করেন।

উদ্ধারের বিষয়ে ভিকটিমের চাচাতো ভাই বেলাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর আমরা সব জায়গায় খোঁজ করতে থাকি। এর আগে চায়না বাঁধ এলাকায় এ ধরনের অচেতন চালককে উদ্ধারের ঘটনা ঘটেছিল, তাই সন্দেহের ভিত্তিতে সেখানে খুঁজতে যাই।

বাঁধের গেটে ঢুকতেই রফিকুলকে উদভ্রান্তের মতো হাঁটতে দেখা যায়। তার সঙ্গে থাকা ইজিবাইক, টাকা ও পরনের শার্ট কিছুই ছিল না। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিখোঁজ চালককে অচেতন অবস্থায় চায়না বাঁধ এলাকা থেকে উদ্ধারের খবর আমরা পেয়েছি।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার জ্ঞান ফিরেছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com