1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সরকারী তিন দিন ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের ভীড়,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সুনিল সরকার,পটুয়াখালী//

সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে রবিবারের শ্যামা পূজার ছুটি। শিক্ষা প্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক।

বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে বাড়তে শুরু করে পর্যটকের আগমন। আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আনন্দ উন্মাদনায় মেতেছেন।

অনেকে সমুদ্রে গাঁ ভাসিয়ে ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে বালু খেলায় মেতেছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

শুধু জিরো পয়েন্টই নয় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের লেম্বুরবন ও চর গঙ্গামতিসহ সকল পর্যটন স্পটেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল।

বাড়তি বেচাকেনায় প্রানচাঞ্চল্য রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। পর্যটকদের নিরাপত্তা তৎপর রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অনান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com