1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৪০|

কক্সবাজারের উখিয়ায়  ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাচারের সময় ৩০ হাজার ইয়াবাসহ মো. আবদুল হক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার পালংখালীর লেদা বাজার এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলি এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র।বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তবর্তী উপজেলার পালংখালীর লেদা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com