1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩৭|

অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে ইতিমধ্যে টিসিবির: ব্রিগেডিয়ার আজাদ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেছেন, অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে ইতিমধ্যে টিসিবির ৭৪ হাজার কার্ড বাতিল করা হয়েছে। বাকিগুলো সঠিক আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, টিসিবির ডিলারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া।

ব্রিগেডিয়ার জেনারেল আজাদ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে যশোর কালেক্টরেট সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান।

আলোচকরা টিসিবির কার্ড বিতরণ ও ডিলার নিয়োগের ক্ষেত্রে বিগত সময়ে ভয়াবহ দুর্নীতি-অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন।

তারা বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে দুর্নীতিবাজ ডিলার ও অসত্য তথ্য দেওয়া উপকারভোগীদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো উচিত। বর্তমান নির্দলীয় সরকারের মাধ্যমে এই কাজটি করা হলে যোগ্যরাই উপকৃত হবেন।

টিসিবি চেয়ারম্যান বলেন, টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আমরা এখনো অর্থনৈতিকভাবে সেই পর্যায়ে যাইনি। তাই টিসিবির কাজ যতটুকু বিরাজমান তা দুর্নীতি-অনিয়মমুক্ত করাই এখনকার কর্তব্য।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com