1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

টেকনাফে মানবপাচারের চেষ্টা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

‎কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

‎যৌথ বাহিনী সূত্রে জানা যায়, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল।

গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত সেখানে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com