1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:১৪|

আদালতে নেয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

আদালতে নেয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়। এর আগে, রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার আগে ইমিগ্রেশন পুলিশ আটক করে তাকে। ভাটারা থানা পুলিশের কাছে পরে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে নুসরাতকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

গত রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুসরাত ফারিয়াকে সোমবার আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com