1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৩|

ইরানে নিহত ৪৩০, আহত সাড়ে তিন হাজার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ইসরায়েলের সঙ্গে তীব্র সংঘাতে ইরানে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১৩ জুন থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ইরানে ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

এটাই এখন পর্যন্ত দেশটির তরফে প্রকাশিত সর্বশেষ ও সবচেয়ে উচ্চ সংখ্যার সরকারি হিসাব। এর আগে গত সপ্তাহে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংঘাতে নিহতের সংখ্যা ২২৪ জন। তবে বাস্তব পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানায়, এই সংঘাতে অন্তত ৬৫৭ জন প্রাণ হারিয়েছেন।

সংঘাতের অব্যাহত পরিস্থিতি, তথ্যসংগ্রহে অসুবিধা এবং পৃথক উৎসের হিসাবের কারণে এই সংখ্যাগুলোয় বেশ ভিন্নতা দেখা যাচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে তাদের দেশে ২৪ থেকে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৫১৭ জন। নিহতদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com