1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:১১|

উপদেষ্টা নূরজাহান ক্যানসারে আক্রান্ত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে ভুগছেন জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তার চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাওয়াকে মানবিক জায়গা থেকেই দেখা উচিত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন (ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে) শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের স্বাস্থ্যের পুরো ব্যবস্থাটাই অসুস্থ, যে কারণে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা নিতে বিদেশ গেলেন—এ বিষয়টা কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা জানি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। ওনার যে চিকিৎসা, উপদেষ্টা হওয়ার পর থেকেই যে সিঙ্গাপুরে হচ্ছে, বিষয়টা এমন না, অনেকদিন আগে থেকেই উনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসছেন। কন্টিনিউটি তো বজায় রাখতে হবে। ক্যানসারে আক্রান্ত হলে উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গা বা হাসপাতাল পরিবর্তন তো করা যায় না। আমার মনে হয় এটা মানবিক বিষয়। এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।

আসিফ মাহমুদ বলেন, এরকম দুরারোগ্য ব্যাধির চিকিৎসা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিলে অনেক ধরনের সমস্যা হয়, সেটা আপনারা অবগত আছেন। আমি মনে করি যারা পলিসি মেকিংয়ের জায়গায় থাকেন বা সামনে যারা আসবেন, তারা যেন দেশের চিকিৎসা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যান, যাতে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা আমরা দেশেই পেতে পারি৷

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার অনেক উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমরা একটা দেশের ওপর বেশি নির্ভরশীল ছিলাম। আপনারা জানেন, ইতোমধ্যে চীনের সহযোগিতায় দেশে কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে প্রতিশ্রুতি এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি বাংলাদেশ স্বাস্থ্যখাতে আত্মনির্ভরশীল হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com