1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩০|

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যূ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে হাসপাতালের প্রশাসনিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

‎সর্বশেষ মৃত্যু হওয়া দুই শিশু হলো পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের দুই বছর বয়সের ছেলে জিহাদ (২) এবং ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের হাসানের সাত মাসের কন্যা শিশু হাবিবা।

‎হাসপাতালের প্রশাসনিক শাখার তথ্যানুযায়ী, এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

‎শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, ‘হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৯৮ জন।’
বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫০ জন।

এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৫ জন। এ বিভাগে এখনো পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৪৭ জনের হামের উপসর্গ পাওয়া গেছে। নতুন করে ১৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com