1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগ – আওয়ামী লীগ দলীয় দুই চেয়ারম্যান বাদ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি//

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা চেয়ারম্যান হিসেবে থাকছেন না। গত ২৩ এপ্রিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩,১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান কে (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। এর ফলে বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে থাকছেন না। খবরটি নিয়ে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য শাহজাদা পারভেজ টিনু মৃধ্য ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। পরবর্তী? কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দুই চেয়ারম্যানকে বাদ দেওয়ার ঘটনায় গ্রামেগঞ্জে ইতিবাচক-নেতিবাচক আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com