1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২০|

কাঁধে কাঁধ শাকিব-নিশোর, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বড় পর্দায় আফরান নিশোর অভিষেকের পর থেকেই শাকিব খানের সঙ্গে নানা সময়ে খোঁচাখুঁচি কথাবার্তা নিয়ে উঠে আসেন আলোচনায়। মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, শাকিবের সঙ্গে নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়।

এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা সময়ে তুলনামূলক মন্তব্য করে উত্তাল করে রাখেন দুই তারকার ভক্তরা।
সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে একই মঞ্চে মজার ছলে একই গানে কোমর দুলিয়ে অবাক করে দেন শাকিব-নিশো। কেউ কেউ ভাবছেন দুজনের মধ্যকার বরফ গলছে। তারপরও কিছু সংখ্যক ভক্ত নিজের চোখকে বিশ্বাস করতে নারাজ।

তবে মঙ্গলবার (০৩ জুন) সন্ধ্যায় সব জল্পনা-কল্পনার অবসান হয়। এদিন নির্মাতা রায়হান রাফীর সামাজিকমাধ্যমের পোস্টে কাঁধে কাঁধ মিলিয়ে নজরে আসেন শাকিব ও নিশো। এতেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন আফরান নিশো।

রাফীর সেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এর ক্যাপশনে জয় লেখেন, ‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন। অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে। ’

শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়। এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে সামাজিকমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। মন্তব্য ঘরে এক ভক্ত লেখেন, ‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’

প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাতে নিশোর উপস্থিতি সিনেভক্তদের মনে কতটা ‘তাণ্ডব’ ঘটায় তা সময়ই বলে দেবে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। এ ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com