1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৩৭|

কিউবা মিচেল পেলেন ফিফার ছাড়পত্র

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন কিউবা মিচেল। ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই মিডফিল্ডার।

ফলে জাতীয় দলের হয়ে তার মাঠে নামার আর কোনো আনুষ্ঠানিক বাধা রইল না।
গতকাল রাতে কিউবার ছাড়পত্র আসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন শুধু অপেক্ষা জাতীয় দলে ডাক পাওয়ার। সে সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার ওপর।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলেন কিউবা মিচেল। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার শিকড় বাংলাদেশে। সে সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানালে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান উদ্যোগী হয়ে কাগজপত্র তৈরির কাজ শুরু করেন। দেড় মাসের ব্যবধানে জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি সংগ্রহের পর অবশেষে মিলে গেছে ফিফার আনুষ্ঠানিক অনুমতিও।

এখন কেবল অপেক্ষা, হাভিয়ের কাবরেরার পরিকল্পনায় জায়গা করে নিতে পারেন কি না কিউবা মিচেল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com