1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:২২|

মুশফিকের রেকর্ড: পাকিস্তানকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে টাইগাররা মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিতে দাপুটে ৩৯০ রান তুলেছে। ফলে পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। দিনের শেষে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ২ ওভারে কোনো রান তুলতে পারোনি।

১৫৬ রানের লিড নিয়ে আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। আগের দিন মুমিনুল হক মাঠ ছাড়তেই দিনের শেষ ঘোষণা করা হয়েছিল। ১৩ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন মুশফিকুর রহিম।

দিনের পঞ্চম ওভারে বাংলাদেশ উইকেট হারায়। শান্ত ৪৬ বলে ১৫ রান করে খুররম শাহজাদের কাছে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও টিকতে পারেননি অধিনায়ক।

এরপর ক্রিজে নামেন লিটন দাস। মুশফিকুর রহিমের সঙ্গে এই ব্যাটার ১৮৮ বলে ১২৩ রান তোলেন। লাঞ্চের পর হাসান আলীর শিকার হওয়া লিটন ৯২ বলে ৬৯ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার। মেহেদী হাসান মিরাজ ৩৯ বলে ১৯ রান করে খুররামের বলে বোল্ড হন।

সাজিদ খানের বলে আউট হওয়ার আগে তাইজুল ইসলাম করেছেন ৫১ বলে ২২ রান। তার আউটে ভেঙেছে মুশফিক–তাইজুলের ৭৭ রানের জুটি। এরপর দ্রুত রান তোলার চেষ্টায় আউট হলেন তাসকিন। হাসান আলীর বলে ক্যাচ দিলেন স্লিপে। ৬ রান করেছেন তাসকিন।

সাজিদের বলে বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন শরীফুল ইসলাম (১২)। আর শেষ ব্যাটসমান হিসেবে আউট হলেন মুশফিকুর রহিম। মুশফিক ২৩৩ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজিদ খানের বলে আউট হন।

মুশফিক টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। মুমিনুল হককে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনি।

আগের দিন ৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত এই ওপেনার বাউন্ডারিতে রানের খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের প্রথম এবং একমাত্র স্কোরিং শট। ৭ বল খেলে ৪ রানে ফিরেছেন তিনি।

শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় এদিন দারুণ ব্যাটিং করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ওপেনার।

পেয়েছেন ফিফটির দেখাও। ৬১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পরপরই সাজঘরে ফিরেছেন। সবমিলিয়ে ৬৪ বলে করেছেন ৫২ রান।

শেষ বিকেলে মুমিনুলকে হারায় বাংলাদেশ। দারুণ শুরু করা এই ব্যাটার আরও একবার ফিফটির পথে হাঁটছিলেন। তবে এবার থামতে হলো তার আগেই। ৬০ বলে করেছেন ৩০ রান। মুমিনুলের আউটের পরপরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১১০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৭৮ রান, আর পাকিস্তান করেছে ২৩২ রান। দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com