1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৪৫|

‘কেউ আফসোস করবেন না আমি মরে গেলে’, অভিনেত্রী মৌ শিখা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা। সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন তিনি।

তার এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে।
তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই মাস ধরে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করছেন। তাহলে কীভাবে নিজেকে অভিনয়শিল্পী ভাববেন?

মৌ শিখা ফেসবুক প্রোফাইল দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন, এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।

তিনি বলেছেন, অভিনয় করেই তার সংসার চলে এবং হঠাৎ করে কাজ কমে যাওয়ায় তার জীবন ধারণে সমস্যা হচ্ছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল। কারও সাতপাঁচে ছিল না, কারও সামনে পেছনে ছিল না, আহারে মহিলাটার আত্মার শান্তি পাক। কিন্তু তাতে কি লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব আমি জানি না।

অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, হঠাৎ করে কেন তার কাজ কমে গেল, কেন তাকে ডাকা হচ্ছে না এবং কেন মনে করা হচ্ছে না যে তিনি তাদের গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন। মৌ শিখা আরও জানান, ২৫ বছর যাবৎ মিডিয়ায় থাকলেও তার পারিশ্রমিক খুব একটা বাড়ানো হয়নি।

সবার প্রতি আকুতি জানিয়ে মৌ শিখা বলেন, তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না আমাকে মনে করারও কোন দরকার নেই।

তিনি আরও যোগ করেন, আপনারা ব্যাপারটা দেখবেন আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন আল্লাহ সহায় আছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com