1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৫৭|

কৌশলে এড়িয়ে গেলেন বুবলী ‘মা হওয়া’র প্রসঙ্গ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

আবার মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! শোবিজে এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন রাখা হয় নায়িকাকে। তবে বুবলীর মুখ থেকে মিলেছে রহস্যময় জবাব। যা গুঞ্জনের আগুনে ঘি ঢালার মতো অবস্থা।

গত বছর শেষদিকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তখন থেকেই চলছিল নানা আলোচনা।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বুবলী। দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। কৌশলী ভঙ্গিতে বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন।

তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’

ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষের কথা জানান তিনি। বলেন, ‘অনেক সময় দেখি, আমার বক্তব্য না নিয়েই লেখা হয়- “বুবলী বলেছেন”। এটা ঠিক নয়।

শুটিংয়ে থাকলে ফোন ধরা সব সময় সম্ভব হয় না। সে ক্ষেত্রে অন্তত একটি বার্তা আশা করি। বার্তার উত্তর না দিলে সেটার মানে এই নয় যে, কথা না বলেই আমার নামে বক্তব্য তৈরি করা যাবে। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com