1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪৯|

গজারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা থেকে। মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ শ্রমিক। হতাহতরা সবাই স্থানীয় একটি কয়লার গদিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

নিহত শ্রমিক নাজির হোসেন (২৬)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাভেল হাসান বলেন, হতাহতরা সবাই বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেসার্স চরচাষী ট্রান্সপোর্ট এজেন্সিতে শ্রমিক হিসেবে কাজ করত। শনিবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে আটটার দিকে কয়লার গদির একটি পুরাতন টিনসেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় তারা। আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত বাকি চারজনের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিহতের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com